আমি এক তরুণ যোদ্ধার শুকিয়ে যাওয়া রক্তমাখা কালো ক্ষত,
আমি কোন শ্রমিক পিতার শুকিয়ে যাওয়া ঘামের মত।
আমি হয়ত এক বৃদ্ধ দাদুর লাঠির নিচের জড়ানো রাবার,
নয়তো আমি কোন বৃদ্ধার মলিন শাড়ীর শুভ্র পাড়।
আমি কোন আল্লাহ ভীরু নামাযীর কপালের কালো দাগ,
হয়তো বা আমি ইবলিসের অট্টহাসির বিশ্রী দাঁত ।
নতুবা কোন অভাবী মায়ের কেড়ে নেয়া শীতল হাসি,
নতুবা কোন ষোড়শী মেয়ের নষ্ট জীবনের গলার ফাঁসি।
আমি কোন নেশাগ্রস্ত যুবকের ঘুমহীন লাল টক টকে চোখ,
নতুবা কোন বুভুক্ষু শিশুর ক্ষুধার্ত হা করা মুখ ।
হয়তো বা আমি কোন আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের অসমাপ্ত সময়,
নতুবা কোন সর্বগ্রাসী বন্যায় নিঃস্ব হওয়া পরিবারের অপরিমেয় ক্ষয়।
হয়তো বা আমি কোন শতবর্ষের বটবৃক্ষের চোখে অমলিন দৃশ্যপট,
নতুবা কোন জলহারা নদীর বিস্তৃত শুকনো তট।
আমি ,আমিই আমার অকল্যাণের শত ছেড়া চিহ্ন
হয়ত বা তাই আজ আমি আপন মাতৃ-সূতা ছিন্ন।
No comments:
Post a Comment