লেখা হয়ে থাকবে আমৃত্যু এক স্মরণাতীত দিন
যতকাল যাবে মনের রুদ্ধ দুয়ারে বাজবে
তারই উন্মাদনার বীণ,
সুর খুঁজে পাব হারানো গানের সেই লহরীতে
যার ঝঙ্কারে স্পন্দিত হবে অন্তর
ফিরে যাব অতীতে,
নীলাচলের মত জেগে রবে কল্পনার জাদুকাঠি
তার মর্মস্পর্শী ছোঁয়ায় হয়তো প্রাণ ময় হবে
স্মৃতির বাটী।
স্মরণে রবে যুগ থেকে যুগান্তরে, বন্ধনহীন স্রোতের মত
আর রাখা থাকবে শুধু কিছু আবেগ
চঞ্চলতার মুহূর্ত।
No comments:
Post a Comment